ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের রেশ। ভোট হয়েছে, বাকি শুধু ফলাফলের। এমন সময়ে তারকাদের নির্বাচনী প্রচার ও পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক দাবি করেছেন টলিউড নির্মাতা শুভ্রজিৎ মিত্র। তার মতে, তারকাদের এই প্রচার কোনো নিঃস্বার্থ জনসেবা নয়, বরং এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেন, একেকটি রোড-শোতে অংশ নেওয়ার জন্য অনেক তারকা ২ থেকে ৫ লাখ রুপি (বাংলাদেশের প্রায় ৩ থেকে ৭ লাখ টাকা) পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।

শুভ্রজিৎ মিত্র জানান, অনেক তারকা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য সম্পূর্ণ নগদ অর্থ বা ‘ক্যাশ’ গ্রহণ করেন। এমনকি পারিশ্রমিক হাতে না পাওয়া পর্যন্ত তারা বাড়ি থেকে বের হতেও রাজি হন না। তার দাবি অনুযায়ী, এই তারকাদের অনেকেরই নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শ নেই; তারা মূলত পেশাদার হিসেবেই রাজনৈতিক দলগুলোর হয়ে মাঠে নামেন। শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের এক পোস্টের প্রেক্ষিতে এই মন্তব্য করেন ‘দেবী চৌধুরানী’খ্যাত এই পরিচালক।

এদিকে, এই আর্থিক লেনদেনের ওপর প্রশাসনিক নজরদারি চালানো হচ্ছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই নির্মাতা। জানান, কেন্দ্রীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, প্রতিটি র‍্যালি এবং এই সংক্রান্ত নগদ লেনদেনের তালিকা তৈরি করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এর ফলাফল দেখা যেতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

এবারের নির্বাচনে তৃণমূল ও বিজেপি, উভয় দলের পক্ষেই টলিউডের প্রথম সারির একঝাঁক তারকাকে প্রচারে দেখা গেছে। দেব, শ্রাবন্তী, বনি-কৌশানি, সৌমিতৃষা কুণ্ডু, পরমব্রত, অঙ্কুশসহ অনেকেই বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। এমন সময়ে বিস্ফোরক এই কথাটি তুললেন শুভ্রজিৎ মিত্র।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আপডেট সময় ০৯:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬