ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৯৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুরে গোখরা সাপের ছোবলে রিপন শিকদার (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। ওই যুবক সাপটি জীবিত অবস্থায় ধরে চিকিৎসা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে। 

রিপন শিকদার ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা রশিদ শিকদারের ছেলে। আমিরাবাদ গ্রামটি ভাষাণচর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. খবিরউদ্দিন মৃধা বলেন, রিপন বিবাহিত। তিনি সদরপুর সিনেমা হল সংলগ্ন এলাকায় একটি মুদির দোকান করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে রিপন মুদির দোকানে বেচাকেনা করছিলেন। একপর্যায়ে একটি দ্রব্য বের করার জন্য তিনি দোকানের একটি বয়ামে হাত দেন। ওই সময় ওই বয়ামের ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তার ডান কব্জিতে ছোবল দেয়। এতে তিনি আহত হন। ঘটনার পরপরই রিপন শিকদার আশপাশের লোকজনের সহায়তায় জীবিত সাপটি বয়ামে ভরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত রিপনকে দ্রুত সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রয়োগ করা হয়েছে।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক মো. ইফতেখার জানান, রিপনকে সাপে কামড় দেওয়ার পর খুব দ্রুত সময়ের মধ্যে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ফলে দ্রুত তার শরীরে সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রয়োগ করা সম্ভব হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল থাকলেও উন্নত  জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক

আপডেট সময় ০৭:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬