ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে কেমিস্ট এন্ড ড্রাগিষ্টগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে বন্য হাতির তাণ্ডবে প্রাণ গেল ঘুমন্ত মা–মেয়ের ময়মনসিংহে স্কুলের তালা ভেঙে কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল চুরি বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন জ্যোতির রেকর্ডের দিনে বাংলাদেশের সিরিজ হার খিলগাঁও পশ্চিম নন্দীপাড়া ৭৪ নম্বর ওয়ার্ডে টিসিবি ডিলারকে ঘিরে অভিযোগের পাহাড়—মেসার্স আলীনগর ট্রেডার্সের বিরুদ্ধে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ_র্ষ_ণে অভিযোগ ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান  প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত সফট বাইটের ম্যানেজার ফয়সালের রহস্যজনক মৃত্যু মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ এর অভিযোগ..

মানিকগঞ্জে দালাল চক্রের ১২ সদস্য আটক, ৩ দিনের কারাদণ্ড

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টার্গেট করা দালাল চক্রের ১২ সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল ঘিরে র‍্যাব-৪ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার এবং র‍্যাব-৪ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান। আটককৃতদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।

জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান করে রোগীদের টার্গেট করত। তারা উন্নত চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগীদের কৌশলে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত।

অভিযোগ রয়েছে, তারা মাত্র ১০০-২০০ টাকার বিনিময়ে রোগীদের বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে কমিশন পেত। এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছিলেন সাধারণ রোগীরা।

আটককৃতদের একজন মমিন মোল্লা জানান, তিনি একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন এবং রোগী নিয়ে গেলে ৫০-১০০ টাকা করে পেতেন।

আরেক নারী সদস্য জানান, তিনি মাসে ৬ হাজার টাকা বেতনে কাজ করতেন এবং রোগীদের পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত কাজে সহযোগিতা করতেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার বলেন, দীর্ঘদিন ধরে দালালদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছিল। যৌথ অভিযানে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। আটক ব্যক্তিরা অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাদের সাজা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে কেমিস্ট এন্ড ড্রাগিষ্টগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জে দালাল চক্রের ১২ সদস্য আটক, ৩ দিনের কারাদণ্ড

আপডেট সময় ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬