রংপুরে এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রেতা শিক্ষার্থী ডিবির হাতে আটক

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রতারণার মাধ্যমে বিক্রির সাথে জড়িত এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। তবে, শিশু আইনের বিধান অনুযায়ী আটক ওই শিক্ষার্থীর নাম ও পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়। এ সময় অভিযুক্তের কাছ থেকে ভুয়া প্রশ্নফাঁসে ব্যবহৃত ডিভাইস উদ্ধার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছে।

বিষয়টি পুলিশ সদর দপ্তরের সহযোগিতা ও এলআইসি শাখার অনুসন্ধানে সংশ্লিষ্ট এক প্রতারকের অবস্থান ও এলাকা শনাক্ত করা হয়। এরপর আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি মেসে (ছাত্রাবাস) অভিযান পরিচালনা করা হয়।

আটক শিক্ষার্থী আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। শিশু আইনের বিধান অনুযায়ী তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা না হলেও তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা এলাকায় বলে জানা গেছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টেও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় অনলাইনে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রেতা শিক্ষার্থী ডিবির হাতে আটক

আপডেট সময় ০৪:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬