ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

আমেরিকায় কেমন চলছে দম?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৯৬ বার পড়া হয়েছে

দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও সাফল্যের সাথে এগিয়ে চলছে রেদওয়ান রনি পরিচালিত ছবি ‘দম’। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলোতে দর্শকদের প্রবল চাহিদার কারণে ছবিটি ইতোমধ্যে সাফল্যের সাথে তিন সপ্তাহ ধরে চলছে। বলা যায়, প্রবাসী দর্শকদের এই অভাবনীয় সাড়া ছবিটির আন্তর্জাতিক সাফল্যে নতুন এক মাত্রা যোগ করেছে। 

ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ও বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ এক ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ‘দম’-এর বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন।

দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বলেন, অনেক প্রতিকূলতার ভেতরও আমরা ‘দম’ আপনাদের কাছে নিয়ে আসতে পেরেছি দেখে ভালো লাগছে। আরও ভালো লাগছে আপনারা সাড়া দিয়েছেন। নিউ ইয়র্ক, টরন্টো, সান ফ্রান্সিসকোতে ‘দম’ ৩য় সপ্তাহে গড়িয়েছে।

‘বাংলা ইভেন্টস’-এর তত্ত্বাবধানে এই প্রদর্শনীর টিকিট পাওয়া যাবে তাদের নিজস্ব ওয়েবসাইটে। এছাড়া সিয়াটল, সান ডিয়েগো, রেনো, অরল্যান্ডো, বাফেলো ও স্যাক্রামেন্টোতেও এককালীন শোর পরিকল্পনা করা হয়েছে।

এবারই প্রথম সেন্ট্রাল ক্যালিফোর্নিয়াতে প্রবেশ করছে কোনো বাংলাদেশি সিনেমা। ফ্রেসনো, মার্সেড ও মোডেস্টো অঞ্চলের দর্শকদের কথা বিবেচনা করে ফ্রেসনোর মায়া সিনেমাসে ছবিটির প্রদর্শনীর প্রস্তুতি চলছে। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে সান ফ্রান্সিসকোর আশপাশের এলাকা এবং পিটার্সবার্গের মায়া সিনেমাসেও আগামী শুক্রবার থেকে ‘দম’ প্রদর্শিত হবে।

পরিচালক রেদওয়ান রনির এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আরও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর ও জাহিদ হাসান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

আমেরিকায় কেমন চলছে দম?

আপডেট সময় ০৪:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬