ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের সুস্থতায় দানবাক্সে সন্তানের হৃদয়ছোঁয়া চিরকুট ও সোনার দুল

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়া হানিফ মোড় এলাকার মসজিদে আলী (রা.) এর দানবাক্স খুলে এক জোড়া সোনার কানের দুল পাওয়া গেছে। সঙ্গে ছিল নগদ ৭ হাজার টাকা ও একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল, ‘আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়, আমিন।’   

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাদা আলম বলেন, প্রতি দুই মাস অন্তর শুক্রবার রাতে কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। মসজিদ কমিটির সদস্যরা নিয়ম অনুযায়ী দানবাক্স খোলার সময় এই বিশেষ দানটি পান।

এবার দানবাক্সে একটি রঙিন কাগজে মোড়ানো অবস্থায় স্বর্ণের কানের দুল ও চিরকুটটি পাওয়া যায়। চিরকুটের লেখাটি পড়ে আমরা আবেগাপ্লুত হয়ে পড়ি। এটি শুধু একটি দান নয়, বরং এক সন্তানের মায়ের প্রতি ভালোবাসা ও অসহায়ত্বের প্রকাশ। আমরা স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে দুলটির মূল্য যাচাই করে জানতে পারি, এর বর্তমান বাজার মূল্য প্রায় ১৪ হাজার টাকা।

মসজিদের ইমাম হাফেজ আখতার বলেন, এই দান আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। আমরা শুধু দানের মূল্য দেখি না, এর পেছনের নিয়তটাই বড়। যিনি দান করেছেন, আল্লাহ যেন তার মায়ের সুস্থতা দান করেন। আমরা সবাই তার জন্য আন্তরিকভাবে দোয়া করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের সুস্থতায় দানবাক্সে সন্তানের হৃদয়ছোঁয়া চিরকুট ও সোনার দুল

আপডেট সময় ০৯:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬