ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মায়ের সুস্থতায় দানবাক্সে সন্তানের হৃদয়ছোঁয়া চিরকুট ও সোনার দুল জিদানের ছেলের বিশ্বকাপ শেষ! পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবী নিহত ঝিনাইগাতীতে প্রেমসংক্রান্ত বিরোধে উত্তেজনা, সংঘর্ষে আহত ৩ কমলনগরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ সিলেট ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ চক্রের দূর্নীতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৮ এপ্রিল ২০২৬ তারিখে বড়লেখা উপজেলায় অবস্থিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস আর ‘ভালো লোক’ থাকব না, অস্ত্র হাতে ছবি দিয়ে ট্রাম্পের হুমকি

রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে দেশের ১১ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সেইসঙ্গে নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের সুস্থতায় দানবাক্সে সন্তানের হৃদয়ছোঁয়া চিরকুট ও সোনার দুল

রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আপডেট সময় ০৭:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬