জাতীয় আইনগত সহায়তা দিবস – ২০২৫
উদযাপন উপলক্ষে বডলেখাস্থ পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ, বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল ।
আলোচনা সভায় আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর বিভিন্ন দিক এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আইনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন বড়লেখা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।
প্রশ্ন উত্তর পর্বের শেষে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মো. আব্দুল মালেক মহোদয়ের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধ 



















