গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসির ক্ষোভ

বগুড়ার গাবতলীতে নিম্নমানের ইট  দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে এলাকাবাসির চাপের মুখে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ আপাতত কাজটি বন্ধ করে দিয়েছেন। মঙ্গলবার (২৮এপ্রিল/২৬) এমন ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ^রপুর গ্রামের একটি রাস্তায়। এলজিইডি’র আওতায় প্রায় ৪০লাখ টাকা বরাদ্দ হওয়া ওই রাস্তা পাকা করনের তিনশত মিটার কাজটি পান জেলার শাজাহানপুর এলাকার মা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
কাজটির তত্ত্বাবধানে রয়েছেন শাজাহানপুর এলাকার জনৈক মোশারফ হোসেন। সরকারী যে কোন কাজ ১নং ইট দিয়ে করার নিয়ম থাকলেও মঙ্গলবার ওই রাস্তায় ঠিকাদারের লোকজন নিম্ন মানের (২নং ও ৩নং) ইট-খোয়া দিয়ে কাজ করেন। এ ক্ষেত্রে স্থানীয় গাবতলী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিস দায় এড়িয়ে যেতে পারে না। কারন স্থানীয় এলজিইডি অফিসের তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে। এ বিষয়ে মা এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা মোশারফ হোসেন এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, আমি উপস্থিত না থাকায় কিছু সমস্যা হয়েছে, এখন ১নং ইট দিয়েই কাজটি সম্পূর্ণ করা হবে।
স্থানীয় গাবতলী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাজেদুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, সোমবার দিনভর আমাদের লোকজনের উপস্থিতিতে ১নং ইট দিয়ে ওই রাস্তার কাজ করেছে। কিন্তু মঙ্গলবার দুপুরের দিকে আমরা বা আমাদের (এলজিইডি) অফিসের লোকজন না থাকায় নিম্ন মানের ইট দিয়ে কাজ করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজটি বন্ধ করে দিয়েছি। তবে এলাকাবাসি বলেছেন সঠিকভাবে কাজ বুঝে দিতে হবে। এ ব্যাপারে বগুড়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুজ্জামান এর সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কয়েকবার চেষ্ঠা করা হলে তিনি ফোনটি ধরেননি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসির ক্ষোভ

আপডেট সময় ০২:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬