সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওর ইসলামি দাখিল মাদ্রাসায় “মডেল টেস্ট” এর নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ের অভিযোগ উঠেছে। অর্ধবার্ষিক পরীক্ষার কোনো আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই হঠাৎ করে এ ধরনের পরীক্ষা নেওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বঘোষণা বা একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। বিষয়টি নিয়ে অনেক অভিভাবক প্রশ্ন তুলেছেন—এটি কতটা নিয়মতান্ত্রিক এবং শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এদিকে, পরীক্ষার প্রশ্নপত্র প্রিন্টেড না হয়ে হাতে লেখা সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে পরীক্ষার মান ও স্বচ্ছতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে হাতে লেখা প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া অনভিপ্রেত। পুরো বিষয়টি যেন শিক্ষার চেয়ে বাণিজ্যিক উদ্যোগে পরিণত হয়েছে।”
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শামসুল হুদা এবং সভাপতি মীর হোসাইন সরকারের ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।
তাদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় থাকে।
সংবাদ শিরোনাম ::
হাতে লেখা প্রশ্নে বিতর্ক, মডেল টেস্টে ফি আদায়ের অভিযোগ
-
শামীম আহমদ-স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৯:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- ৫০২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ



















