ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ পঞ্চগড়ে চার মাস ধরে নিখোঁজ যুবক হাসান আলী (৩১) নামে যুবকের সন্ধান পাচ্ছে না পরিবার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে সভাপতি পদে  হারুনের পাল্লা ভারি  প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজারেরও বেশি গাছ মৌলভীবাজারে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ডুবেছে বোরো ধান অভিযুক্ত আকাশ গ্রেপ্তার, হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ চট্টগ্রামে রেলের বগিতে আগুন বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, দল থেকে অব্যাহতি দক্ষিণ লেবানন খালি করার নির্দেশ জারি ইসরায়েলের তারিক সিদ্দিকীর দুই সহযোগী তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে সভাপতি পদে  হারুনের পাল্লা ভারি 

  • হুমায়ুন কবির
  • আপডেট সময় ০৬:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের বহুল প্রত্যাশিত কর্মী সম্মেলন বুধবার (২৯ এপ্রিল) কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সভাপতি পদে আলোচনায় রয়েছেন যুবদল নেতা নুর হোসেন হারুন।
নিজের রাজনৈতিক পথচলা ও ত্যাগের কথা তুলে ধরে নুর হোসেন হারুন বলেন, ‘রাখে আল্লাহ মারে কে। আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে ধরে নিয়ে আমার পায়ের ওপর গাড়ি চাপা দিয়ে পঙ্গু করার চেষ্টা করেছিল। মহান আল্লাহর কৃপায় বেঁচে আছি। এখনো সেই দিনের ভয়াবহ স্মৃতি মনে পড়লে শিউরে উঠি।’
তিনি আরও বলেন, ‘আমি ততটাই বিএনপিকে ভালোবাসি, যতটা বহন করার ক্ষমতা হয়তো আমার নেই। যেমন আলোর দিকে তাকালে অন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে, তবুও চোখে শুধু আলোই ভাসে-ঠিক তেমনি আমি বিএনপির আদর্শের প্রতি আকৃষ্ট। অনেক রাত জেগেছি এই আদর্শকে বুঝতে ও উপলব্ধি করতে।’
আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘যদি কেউ প্রশ্ন করে- কিছু না পেয়েও কেন বিএনপিকে ভালোবাসি? আমি বলবো, সবাই হয়তো কোনো না কোনো কারণে ভালোবাসে। আমি না হয় অকারণেই ভালোবাসি বিএনপিকে।’
আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সম্মেলনের মাধ্যমে দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে সভাপতি পদে  হারুনের পাল্লা ভারি 

আপডেট সময় ০৬:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬