ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে চার মাস ধরে নিখোঁজ যুবক হাসান আলী (৩১) নামে যুবকের সন্ধান পাচ্ছে না পরিবার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে সভাপতি পদে  হারুনের পাল্লা ভারি  প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজারেরও বেশি গাছ মৌলভীবাজারে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ডুবেছে বোরো ধান অভিযুক্ত আকাশ গ্রেপ্তার, হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ চট্টগ্রামে রেলের বগিতে আগুন বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, দল থেকে অব্যাহতি দক্ষিণ লেবানন খালি করার নির্দেশ জারি ইসরায়েলের তারিক সিদ্দিকীর দুই সহযোগী তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে বৈরি আবহাওয়ায় সমুদ্র উত্তাল, জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, দল থেকে অব্যাহতি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা না করতে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত মো. এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের ভুক্তভোগী নারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটের জন্য কাজ করেন। সে সময় বিএনপি নেতার সঙ্গে তার পরিচয় হয়। নির্বাচন পরবর্তী সময়ে ওই নারীকে দলের পক্ষে ভোটের মাঠে কাজ করার পুরস্কার হিসেবে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এনামুল হক।

এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী বলেন, ঈদের পরেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে- এমন কথা বলে শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২টার সময় বাড়িতে নম্বর নিতে আসে এনামুল। বাড়িতে লোকজন না থাকার সুবাদে আমাকে জড়িয়ে ধরে খারাপ কাজ করার চেষ্টা করে। আমি অনেক কষ্টে ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করেছি। এ ঘটনা জানাজানি হলে সে বলতেছে তার বিচার কেউ করতে পারবে না। আমরা গরিব মানুষ। আমি ন্যায্য বিচার চাই।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা এনামুল হক। তার দাবি, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ব্যক্তিগত ক্ষোভ থেকে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন ওই নারী।

কী কারণে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে- এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি বিএনপির এই নেতা।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনামুল হকের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাইয়ে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ৪নং ভাংগী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল হোসেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম নিক্সন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর কাছ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে চার মাস ধরে নিখোঁজ যুবক হাসান আলী (৩১) নামে যুবকের সন্ধান পাচ্ছে না পরিবার

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, দল থেকে অব্যাহতি

আপডেট সময় ০৬:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬