“সিনিয়র সিটিজেন পূবালী ডিপোজিট স্কিম (SCPDS)” বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি, বড়লেখা শাখায়। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) আয়োজিত এ সভায় ব্যাংকের গ্রাহক ও সিনিয়র সিটিজেনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন শাখা প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার নূপুর বৈদ্য।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং উপস্থাপনা করেন শাখার এডভান্স ইনচার্জ ও সিনিয়র অফিসার মো. ইমরুল হাসান।
সভায় উপস্থিত গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের মধ্যে বক্তব্য রাখেন ডা. দিগেন্দ্র দেবনাথ, অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্তসহ আরও অনেকে। বক্তারা পূবালী ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিজেদের বিভিন্ন প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে সভাপতি নূপুর বৈদ্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে “সিনিয়র সিটিজেন পূবালী ডিপোজিট স্কিম (SCPDS)” সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথি মো. আলমগীর হোসেন গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, নিরাপত্তার স্বার্থে কোনো অবস্থাতেই OTP কাউকে শেয়ার করা উচিত নয়।
প্রধান অতিথি প্রদ্যোৎ কান্তি দাশ সিনিয়র সিটিজেনদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকের সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আজাদ বাহার জামালী, প্রতিনিধি, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধ : 



















