মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকালে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার প্রান্তি বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২১নং বাবুটিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রান্তি উত্তর পাড়ায় হায়দার আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শাহিদা আক্তার (৪২) এর বসত ঘর থেকে তাকে এবং মোঃ রাশেদ (৩৫) নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা এবং নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে, যা জব্দ করা হয়েছে বিধি মোতাবেক।
গ্রেফতারকৃতরা হলেন—শাহিদা আক্তার (৪২), পিতা মৃত বশির আহম্মেদ, স্বামী মৃত আব্দুল মালেক, এবং মোঃ রাশেদ (৩৫), পিতা মৃত শাহ জালাল, মাতা মৃত রত্না বেগম।
এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-২০, তারিখ- ২৮/০৪/২০২৬) দায়ের করা হয়েছে।
মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) আব্বাস কবির চৌধুরীর ওপর ন্যস্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মোঃ জাহিদুল ইসলাম মুরাদনগর (কুমিল্লা জেলা) প্রতিনিধি: 



















