ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারিক সিদ্দিকীর দুই সহযোগী তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে বৈরি আবহাওয়ায় সমুদ্র উত্তাল, জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ মাসুদের পরকিয়া প্রেমের বলি হয়ে ধ্বংস হয়ে গেছে দশটি পরিবার । হত্যা, ধর্ষণ,সন্ত্রাস যার নিত্য দিনের কাজ। খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ডাকাতির সময় ডাকাতের গুলিতে আরেক ডাকাত নিহত মাথা নত করবে না হিজবুল্লাহ, সংঘাত নিরসনে নাইম কাশেমের ৫ দাবি বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুটি ইউনিট মেয়ের বিয়ের আগের দিন স্ত্রীকে মেরে ফেললেন স্বামী বড়লেখায় পূবালী ব্যাংকের সিনিয়র সিটিজেন ডিপোজিট স্কিম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে দুই শতাধিক শিক্ষার্থী অসুস্থ

পূর্বাচল নতুন শহর প্রকল্পের অগ্রগতি ও তদারকি জোরদারে রাজউকে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর বোর্ড সভাকক্ষে আজ সকাল ১০টায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের সার্বিক অগ্রগতি, তদারকি ও উন্নয়ন কার্যক্রম বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের চলমান অবকাঠামো উন্নয়ন, প্লট হস্তান্তর কার্যক্রম, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অগ্রগতি, এবং মসজিদ, হাসপাতাল ও স্কুলসহ সামাজিক অবকাঠামো নির্মাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
মাননীয় প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ দ্রুত, সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পূর্বাচল নতুন শহরকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে সকল কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
সভায় রাজউক চেয়ারম্যান প্রকল্পের বর্তমান অগ্রগতি তুলে ধরে জানান, গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের জন্য রাজউক সর্বাত্মকভাবে কাজ করছে। তিনি তদারকি কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
সভায় রাজউক-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারিক সিদ্দিকীর দুই সহযোগী তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে

পূর্বাচল নতুন শহর প্রকল্পের অগ্রগতি ও তদারকি জোরদারে রাজউকে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬