পদ্মার এক পাঙাশ ৭০ হাজার টাকায় বিক্রি

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০১:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫৭২ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ। মাছটি আড়তে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে স্থানীয় জেলে এরশাদ মন্ডলের জালে মাছটি ধরা পড়ে।

জেলে এরশাদ মন্ডল জানান, মাঝরাতে সহযোগীদের নিয়ে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। ভোরে জাল তুলতেই বিশাল আকৃতির পাঙাশ মাছটি দেখতে পান। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া এলাকার একটি মৎস্য আড়তে তোলা হয়। সেখানে উন্মুক্ত নিলামে কেজি প্রতি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনেছেন। তিনি জানান, আড়তে নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করেছেন এবং এখন বিভিন্ন জায়গায় বিক্রির চেষ্টা করছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মাছের উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ফলেই এ ধরনের বড় আকৃতির মাছ পাওয়া যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদ্মার এক পাঙাশ ৭০ হাজার টাকায় বিক্রি

আপডেট সময় ০১:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬