ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মনোহরগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে সংবাদ সংগ্রহকালে সংবাদকর্মী লাঞ্ছিত,থানায় অভিযোগ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি শ্রীপুর এলাকার মিঝি ব্রিক্সের কথিত মালিক জিয়াউর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর এলাকায় অবস্থিত মিঝি ব্রিক্সে উচ্ছেদ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময় সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংগ্রামের স্থানীয় প্রতিনিধি আবু ইউসুফ।

সেখানে উপস্থিত হলে জিয়াউর রহমান হঠাৎ করে তার ওপর চড়াও হন এবং ধাক্কা দিয়ে স্থান ত্যাগে বাধ্য করার চেষ্টা করেন। এ সময় তিনি সাংবাদিককে ‘দেখে নেওয়া’সহ হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি আরও কয়েকজনকে ডেকে এনে হামলার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাংবাদিককে উদ্ধার করেন।

সাংবাদিক আবু ইউসুফ বলেন, অবৈধ ইটভাটার উচ্ছেদ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সময় বাকবিতণ্ডার কথা স্বীকার করলেও পরে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় মাহমুদ সোহেলকে বিভিন্ন মহলের অভিনন্দন

মনোহরগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে সংবাদ সংগ্রহকালে সংবাদকর্মী লাঞ্ছিত,থানায় অভিযোগ

আপডেট সময় ০১:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬