ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘মেয়ের সমালোচনা আমার কনফিডেন্স শেষ করে দিয়েছে’ পাম্পে সিরিয়ালে মোটরসাইকেল এগিয়ে দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ, আটক ৩ সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ। বোরহানউদ্দিনে মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের সচেতনতামূলক সভা ও র‍্যালি শেয়ারবাজারে অনলাইনে প্রতারণার ফাঁদ, বিএসইসির সতর্কবার্তা অতিরিক্ত দামে তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা বৈভবের সঙ্গে ছবি তুলতে গুনতে হবে ১০০ রুপি! ‘জুলাই সনদ’র আলোচনাকে কেন্দ্র করে সংসদে হট্টগোল ‘অন্তর্বর্তী সরকারের সময় তামাক খাতে ৮৫০০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে’ ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

পরিত্যক্ত রাইস মিলে মিলল ৫৩ বস্তা সরকারি চাল, গ্রেপ্তার ৪

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি পরিত্যক্ত রাইস মিল থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত আব্দুল লতিফের ছেলে মো. নজরুল ইসলাম (৬০), আবুল কাশেমের ছেলে পলাশ (৩২), মৃত লালু মেম্বারের ছেলে একেএম বছির উদ্দিন আহম্মেদ সোহেল (৪২) এবং মৃত আব্দুল জলিলের ছেলে মো. সোহেল (৪৩)। তারা সবাই গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের নামা উথুরী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে নামা উথুরী গ্রামে জয়নাল আবেদিনের পরিত্যক্ত টিনসেট রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের বস্তায় রাখা ৩০ কেজি ওজনের মোট ৫৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। অভিযানের সময় নজরুল ইসলামকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান। পরে আটক নজরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ভোররাতে বাকি তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এদিকে গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুল হাসান বলেন, জব্দ করা চাল ইউনিয়ন পরিষদের নয়। ধারণা করা হচ্ছে, উপকারভোগীদের কাছ থেকে কিনে এগুলো মজুত করা হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেয়ের সমালোচনা আমার কনফিডেন্স শেষ করে দিয়েছে’

পরিত্যক্ত রাইস মিলে মিলল ৫৩ বস্তা সরকারি চাল, গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৮:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬