ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ প্রতাপপুর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নারী-পুরুষসহ হাজারো মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অবৈধভাবে দক্ষিণ প্রতাপপুর মৌজার ১১৪, ৪৬, ৪৪, ৪৫, ৫১, ৫২, ১২০, ১২২, ১২৩, ১১৫, ৯৫ ও ১১৮ দাগের প্রায় ১৬ একর রেকর্ডীয় জমি বালুমহালের অন্তর্ভুক্ত করেছেন।
তারা জানান, ‘হাজীপুর বালুমহাল’ নাম দেওয়া হলেও বাস্তবে হাজীপুরে কোনো বালু নেই। ফলে প্রশাসন পরিকল্পিতভাবে দক্ষিণ ও উত্তর প্রতাপপুর এলাকার মানুষের বসতি ও আবাদি জমিকে বালুমহাল হিসেবে ইজারা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সরকার যাদের ইজারা দিয়েছে তারা এখনো দখল বুঝে না পেলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র ‘বালু খেকো’ হিসেবে মাঠে নেমেছে। এই চক্রটি স্থানীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ মন্ত্রী ও জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে প্রতি রাতে খেলার মাঠ ও বাগান থেকে শত শত ট্রাক বালু পাচার করছে।
অবৈধ বালু পরিবহনের কারণে এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত রোববার রাতে যানজটে আটকা পড়ে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে এক অসুস্থ রোগীর মৃত্যু হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, শ্রী ময়না দেবনাথ, কাদির মৌলভী, শ্রী নিরঞ্জন নাথ, ফখর উদ্দিন, আব্দুল মতিন, আবু বক্কর, ইমতাজুর রহমান প্রমুখ।
সমাবেশ থেকে এলাকাবাসী অবিলম্বে উল্লিখিত দাগের রেকর্ডীয় জমি ও খেলার মাঠকে বালুমহালের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। অন্যথায় নিজেদের ঘরবাড়ি ও অস্তিত্ব রক্ষায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে রাতের আঁধারে বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতা

আপডেট সময় ০৭:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬