ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৯০ কিলোমিটার দূরে থেকেও মামলার আসামি সাবেক শিবির সভাপতি মিজান

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউএনও সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. মিজানুর রহমানকে আসামি করা হয়েছে। তবে ঘটনার সময় তিনি ঘটনাস্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছিলেন বলে দাবি করেছেন তার পরিবার। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গত শনিবার (২৫ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলার তালিকাতেই সাবেক ওই ছাত্র শিবির নেতার নাম রয়েছে।

মামলায় নাম আসার পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। পরিবারের দাবি, ঘটনার সময় মিজানুর রহমান দেবীগঞ্জে ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে রংপুর শহরের একটি আবাসিক মাদ্রাসায় কর্মরত এবং ঘটনার দিনও তিনি সেখানেই অবস্থান করছিলেন।

পরিবারের ভাষ্য, ঘটনাস্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থানরত একজন ব্যক্তিকে মামলায় আসামি করা অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরও জানান, তার অবস্থানের পক্ষে প্রমাণ রয়েছে এবং সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

এ বিষয়ে মিজানুর রহমানের সহধর্মিণী রাহেনা আক্তার বলেন, আমার স্বামী ২০২৪ সাল থেকে রংপুর শহরের একটি আবাসিক মাদ্রাসায় কর্মরত আছেন। গত মার্চ মাসের ২৭ তারিখ ঈদের ছুটি শেষে স্বপরিবারে দেবীগঞ্জ থেকে রংপুরে আসেন এবং তখন থেকেই রংপুরেই অবস্থান করছেন। তাহলে ঘটনাস্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে থেকেও কিভাবে তিনি মামলার আসামি হন ?

ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও মামলায় সাবেক শিবির সভাপতির নাম কেন অন্তর্ভুক্ত করা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বিস্তারিত বলতে পারবে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শনিবার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইউএনও সবুজ কুমার বসাক ও সঙ্গে থাকা আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় এক আনসার সদস্যকে মারধর এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও ওঠে। পরে ওই ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতকে আসামি করে মামলা দায়ের করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টার্গেটটা বড়, উইকেটও সহজ ছিল না: লিটন

৯০ কিলোমিটার দূরে থেকেও মামলার আসামি সাবেক শিবির সভাপতি মিজান

আপডেট সময় ০৬:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬