সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫৬৮ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে হাতের রগ কাটা অবস্থায় ছেলের ও রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে জেলার টঙ্গী বনমালা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহত বাবা সোহেল হোসেন (৫২) ও ছেলে সাকিব হোসেন (১৮)।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। কিছু বছর আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। তারপর, থেকে তিনি দুই ছেলেকে নিয়েই বাড়িতে বসবাস করতেন। সাকিব রাজধানী উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি লেখাপড়ার পাশাপাশি একটি চাকরিও করতেন।

শনিবার রাতের কোনো এক সময় নিহত সাকিব হোসেনের মুখের ভেতর কাপড় গুঁজে দিয়ে তার দুই হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়। এদিকে বাবা সোহেল হোসেনের লাশ টঙ্গীর বনমালা রেললাইন এলাকায় পাওয়া যায়। খবর পেয়ে সকালে টঙ্গী পূর্ব থানার পুলিশ বাবা ও ছেলের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান  বলেন, টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে ছেলে সাকিব এবং রেললাইনের পাশ থেকে তার বাবা সোহেল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সে পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি

ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬