ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মাকসুদ (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাকসুদ রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক ওয়ার্ড সভাপতি এবং তিনি ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া তিনি ওই গ্রামের বাসিন্দা মো.নাছির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ বসতঘরের পাশে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাকসুদ গুরুতর আহত হন। পরবর্তীতে স্বজনরা বিষয়টি টের পেয়ে বসতঘরের মধ্যে গিয়ে দেখেন তার মরদেহ পড়ে আছে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
জেলা প্রতিনিধি 


















