ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি প্রতারক মাসুদুর রহমানের খপ্পরে পরে নিঃস্ব শতাধিক পরিবার আমি আসলে নির্বাচন করতে চাই না: সুজন ভাকুর্তায় ২ সন্তানের বাবা শাহাদাত হোসেন সন্ত্রাসীদের হামলায় নিহত ঢাকাসহ সারাদেশে বজ্রবৃষ্টির আভাস মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন দেবীগঞ্জে জরিমানাকে কেন্দ্র করে ইউএনও’র ওপর হামলা, দেহরক্ষীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা ৩ টন সমপরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন বাংলাদেশি কর্মী নিয়োগে ‘তুরাপ’ প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে মালয়েশিয়া মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ী ওমরায় যেতে পারবেন?

দেবীগঞ্জে জরিমানাকে কেন্দ্র করে ইউএনও’র ওপর হামলা, দেহরক্ষীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা

পঞ্চগড়ের দেবীগঞ্জে তেল পাম্পে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আরোহীকে জরিমানাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক ও তার দেহরক্ষী আনসার সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় দেহরক্ষীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকার মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার পেট্রোল সরবরাহের বিষয়টি জানতে পেরে ভোর থেকেই পাম্পে মোটরসাইকেলের লাইন দীর্ঘ হতে থাকে। সকাল ৯টা থেকে ট্যাগ অফিসার, পুলিশ ও গ্রাম পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি শুরু হয়। আশপাশের একাধিক ইউনিয়ন ও পার্শ্ববর্তী উপজেলার বাসিন্দাদের কারণে পাম্পটিতে অতিরিক্ত ভিড় তৈরি হয়।

এ অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে পাম্প পরিদর্শনে গিয়ে ইউএনও সবুজ কুমার বসাক ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের লাইন ছাড়ার নির্দেশ দেন। এসময় কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

জরিমানার পরপরই লাইনে থাকা ৩০-৪০ জন চালক উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করে। ধারণা করা হচ্ছে, তাদের অনেকের কাছেই বৈধ কাগজপত্র ছিল না। একপর্যায়ে তারা ইউএনও’র সঙ্গে থাকা আনসার সদস্যের দিকে তেড়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইউএনওকে পাশের একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয়। এসময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করা হয় এবং তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

খবর পেয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইউএনও’র নির্দেশে পাম্পে তেল বিক্রি বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই পাম্পে তেল বিক্রি বন্ধ থাকবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি প্রতারক মাসুদুর রহমানের খপ্পরে পরে নিঃস্ব শতাধিক পরিবার

দেবীগঞ্জে জরিমানাকে কেন্দ্র করে ইউএনও’র ওপর হামলা, দেহরক্ষীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা

আপডেট সময় ০৮:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬