ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বাংলাদেশি কর্মী নিয়োগে ‘তুরাপ’ প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ‘বিতর্কিত’ ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) পরিবর্তে প্রস্তাবিত একটি নতুন প্রকল্প সরকার শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে। দেশটির ইংরেজি গণমাধ্যম ‘দ্য এজ’ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচ্যসূচি থেকে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্স প্ল্যাটফর্ম বা ‘তুরাপ’র প্রস্তাবটি বাদ দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

শেষ মুহূর্তের এ সিদ্ধান্ত থেকে বোঝা যায়, সরকার রাজনীতিবিদ ও নাগরিক সমাজ সংগঠনগুলোর চাপের মধ্যে রয়েছে। কারণ তারা নতুন এই প্রকল্পে এফডব্লিউসিএমএস-এর ডেভেলপার বেস্টিনেট এসডিএন বিএইচডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক ব্যবসায়ী দাতুক সেরি আমিনুল ইসলাম আবদুল নুরের প্রতিষ্ঠিত বেস্টিনেট অস্বচ্ছ ব্যবসায়িক পদ্ধতির মাধ্যমে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের শোষণের অভিযোগে অভিযুক্ত। এদিকে বেস্টিনেট ও আমিনুল অভিযোগগুলো অস্বীকার করেছেন, যদিও অর্থ পাচার ও অভিবাসী শ্রমিক পাচারের অভিযোগে ঢাকা তাকে খুঁজছে।

২০১৮ সাল থেকে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক নিয়োগের জন্য এফডব্লিউসিএমএস ব্যবহৃত হয়ে আসছে। ২০২৪ সালে সরকার এফডব্লিউসিএমএস-এর ব্যবহার ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ নতুন জাতীয় সমন্বিত অভিবাসন ব্যবস্থা কেবল ২০২৮ সালের মধ্যে প্রস্তুত হবে।

বেস্টিনেট দাবি করেছে, এফডব্লিউসিএমএস ব্যবহারে সরকারের কোনো খরচ হয় না। তবে যতদিন অভিবাসী শ্রমিক নিয়োগের অস্বচ্ছ কার্যকলাপ চলতে থাকবে, ততদিন মালয়েশিয়ার সুনাম ঝুঁকির মধ্যে থাকবে।

তুরাপ প্রকল্পটি স্থগিত করার সবশেষ ঘটনাপ্রবাহ থেকে বোঝা যায়, বেস্টিনেট আনোয়ার প্রশাসনের জন্য এক কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অভিবাসী শ্রমিকদের অধিকারকর্মীরা এই ব্যবস্থায় সংস্কারের দাবি করছেন, যাতে ভবিষ্যতে কোনো শ্রমিক আর শোষিত না হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বাংলাদেশি কর্মী নিয়োগে ‘তুরাপ’ প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে মালয়েশিয়া

আপডেট সময় ০৩:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬