ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি ৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি কুমিল্লার ডালপা বিল যেন বর্ষার এক টুকরো হাওর, প্রকৃতির টানে ছুটছেন দর্শনার্থীরা বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী

৯৯৯-এ ফোন, ঘরের দরজা ভেঙে শ্রমিকের মরদেহ উদ্ধার

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৬৩১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাড়া বাসা থেকে আব্দুল মালেক (৫৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ) সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়া এলাকার মৃত এক্কাবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্প কারখানায় ফিল্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে মালেক গজারিয়ার পশ্চিমকান্দি এলাকায় বাড়ি মালিক আরিফের একতলা ভবনের একটি ফ্ল্যাটে পরিবারসহ ভাড়া থাকতেন। সম্প্রতি ঈদুল ফিতরের ছুটিতে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি ঠাকুরগাঁও গেলেও তিনি একাই বাসায় অবস্থান করছিলেন।

বাড়ির মালিক আরিফ জানান, শুক্রবার তিনি সপরিবারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।  শনিবার সকালে ফিরে এসে দেখেন বাসার কলাপসিবল গেট ও কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরে প্রবেশ করে শয়নকক্ষ থেকে আব্দুল মালেকের নিথর দেহ উদ্ধার করে। এ সময় তার মুখ দিয়ে লালা ঝরছিল বলে জানান উদ্ধারকারীরা। ধারণা করা হচ্ছে, মৃত্যুর কিছু সময় পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক অথবা বিষপানে আত্মহত্যার ঘটনা হতে পারে।

এ বিষয়ে গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু

৯৯৯-এ ফোন, ঘরের দরজা ভেঙে শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬