সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

মেরিন ড্রাইভ সড়কে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫৫৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল ইসলাম রাজধানী ঢাকার বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার নূরে আলমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী একটি ট্যুরিস্ট মোটরসাইকেলকে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আশরাফুল ইসলাম গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি

মেরিন ড্রাইভ সড়কে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত

আপডেট সময় ০৮:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬