ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান

কলকাতা বইমেলায় এবার থিম কান্ট্রি স্পেন

কলকাতা বইমেলায় গতবার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। আর এবার থিম কান্ট্রি হচ্ছে স্পেন।  

স্পেনের প্রথম সারির ২৫ জন লেখককে এবার কলকাতা বইমেলায় নিয়ে যাওয়া হবে। পাশাপাশি স্প্যানিশ চলচ্চিত্রের পৃথক উৎসবও হবে কলকাতায়, ২৯-৩১ জানুয়ারি। এই তিন দিনে মোট ছ’টি স্প্যানিশ সিনেমা দেখানো হবে। এ বার বইমেলায় খ্রিষ্টীয় সপ্তম শতকের গুপ্ত ব্রাহ্মী লিপি থেকে সংস্কৃত, আরবি, ফারসিতে লেখা প্রাচীন পুঁথির স্লাইড দেখাবে এশিয়াটিক সোসাইটি। মূল পাণ্ডুলিপি অবশ্য নিরাপত্তার কারণে মেলার মাঠে আনা হবে না।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্পেনের চুক্তিপত্র অনুযায়ী রবীন্দ্র সাহিত্যের পূর্ণাঙ্গ স্প্যানিশ অনুবাদ থাকছে বইমেলায়, স্পেনের প্যাভিলিয়নে। এবারের মেলাতেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বই প্রকাশিত হবে। এছাড়া তার একটি বইয়ের ইংরেজি অনুবাদও প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলকাতা বইমেলায় এবার থিম কান্ট্রি স্পেন

আপডেট সময় ০১:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩