ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উপ-নির্বাচন: জাপার মনোনয়ন পেলেন যারা

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া আসনগুলোর মধ্যে তিনটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি(জাপা)।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে সংসদ উপ-নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা কর দলটির মনোনয়ন বোর্ড। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী, চাঁপাইনবাবগঞ্জ- ০২ আসনে মো. আবদুর রাজ্জাক এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. মোস্তাফিজুর রহমান মুকুল জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।

জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন- মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।

এদিকে বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে উপনির্বাচনের তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুটি আসন ১৪ দলের শরিকদের ছেড়ে দিয়েছে তারা। আর একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী দেওয়া আসনগুলো হলো- বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩। এর মধ্যে বগুড়া-৬ আসনে মনোনয়ন পেয়েছেন রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুল ওদুদ।

আওয়ামী লীগের শরিক ১৪ দলকে ছেড়ে দেওয়া দুটি আসন হলো ঠাকুরগাঁও-৩ ও বগুড়া-৪। ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী দেবে বলে জানান ওবায়দুল কাদের। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে সবার জন্য। এখানে আওয়ামী লীগ প্রার্থী দেবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা

উপ-নির্বাচন: জাপার মনোনয়ন পেলেন যারা

আপডেট সময় ০১:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩