ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’

একই দিনে কুমিল্লার সড়কে ৬ জনের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত একজনের স্বজনের আহাজারি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) জেলার দাউদকান্দি, বুড়িচংয়ের নিমসার, চান্দিনা ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলার মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা অটোরিকশা চালক ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে দ্রুতগতির একটি অজ্ঞাত যান একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

অন্যদিকে, বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ভোরে একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

ময়নামতি হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোমিন জানান, ভোরে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম সকাল সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় লরিচাপায় নিহত হন। কাঠেরপুল এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। ময়নামতি হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোমিন এ তথ্য জানান।

এদিকে, সকাল ১০টার দিকে চৌদ্দগ্রাম উপজেলায় আরেকটি দুর্ঘটনায় আরো একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিয়ার বাজার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান এতথ্য জানান।

স্থানীয়রা বলছেন, মহাসড়কে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ইউটার্ন এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

একই দিনে কুমিল্লার সড়কে ৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬