ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

পীরগঞ্জে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে জবরদখল, ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে জবরদখল, ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রকিবুল ইসলাম খান একই গ্রামের মৃত. বিয়াজ খানের পুত্র মো. সাবু খানসহ আরও ৫ (পাঁচ) জনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গঙ্গারামপুর মৌজার ৯ নম্বর ইউনিয়নের বাসিন্দা রকিবুল ইসলাম খানের সাথে একই এলাকার অভিযুক্ত ব্যক্তিদ্বয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর আগে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি। এমনকি এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, গত ৩০ মার্চ সকাল আনুমানিক ৭টার দিকে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে তার ভোগদখলীয় জমিতে জোরপূর্বক প্রবেশ করে ফসলি জমি নষ্ট করে এবং সেখানে থাকা প্রায় ৫০টি কলাগাছ ও ৫০টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে। এতে তার প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় এলাকাবাসীর অনেকেই উপস্থিত ছিলেন এবং প্রয়োজনে সাক্ষ্য দিতে প্রস্তুত আছেন বলে জানানো হয়েছে।

ভুক্তভোগী আরও জানান, তার বড় ভাই চাকুরিতে অবস্থান করায় এবং পরিবারের অন্য সদস্যরা অসুস্থ থাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন । এ অবস্থায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বিবাদী সাবু খানের নিকট জানতে চাইলে তিনি বলেন, “আমার নিজস্ব জমিতে থাকা কয়েকটি কলাগাছ আমি নিজেই কর্তন করেছি।”

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

পীরগঞ্জে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে জবরদখল, ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

আপডেট সময় ০৫:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬