ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ বুকজুড়ে সবুজের সমারোহ কৃষকের মুখে হাসি  নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ হিসেবে দায়িত্ব পেয়ে আশরাফুল আলম সুমনকে ফুলেল শুভেচ্ছা নির্বাচন কমিশন ও শ্রম অধিদপ্তরের বিধি-বিধান অমান্য করায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ৮ সদস্যকে বহিষ্কার নওগাঁয় গ্যারেজে থাকা বাসের  ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার রামপাল প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান শার্শায় পিআইও’র বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ: তদন্তের দাবি বরখাস্ত প্রত্যাহার করতে যমুনা অয়েল কর্তৃপক্ষকে সিবিএ নেতা এয়াকুবের অব্যাহত চাপ

মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাংলাদেশি ও বিএনপির কর্মীরা।

একইসঙ্গে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং হাইকমিশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে প্রত্যাহারসহ ৮ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে দূতালয় প্রধানের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। মালয়েশিয়া বিএনপির কর্মীদের পক্ষ থেকে নাসির উদ্দিন নাসির ও মোহাম্মদ মিনহাজ মন্ডলের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

dhakapost

স্মারকলিপি প্রদানকালে নেতারা বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু নিয়ে এখনো জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ রয়ে গেছে। এ রহস্য উদঘাটনে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান তারা।

উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে— কোকোর মৃত্যুর সুষ্ঠু তদন্ত, সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা, বাংলাদেশ হাইকমিশনের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রবাসীদের সেবা ও নিরাপত্তা জোরদার করা।

এছাড়া, হাইকমিশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের প্রত্যাহার ও শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমবাজারকে সিন্ডিকেট ও দালালমুক্ত করা, দুর্নীতির সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী ও মানব পাচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় আটক প্রবাসী বাংলাদেশিদের মানবিক বিবেচনায় দেশে ফেরত পাঠানো এবং মালয়েশিয়ান সরকারের সঙ্গে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে অবৈধ বাংলাদেশিদের বৈধতার সুযোগ সৃষ্টি করতে হবে।

স্মারকলিপি প্রদান কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন মিনহাজ মন্ডল, রাজু ইমন, আলী হানিফ, ফারুক হোসেন, মেহেদি হাসান, আজিম হোসেন, তনু সর্দার, খোকন মিয়া, সোহেল খন্দকার, আব্দুর রহিম, শামিম উল্লাহসহ অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

আপডেট সময় ০১:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬