ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় গরুর মাংসের দোকানে ৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে গরুর মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলে জানান অভিযানের নেতৃত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ তানভীর হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হলেও ঘটনাস্থলে এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি। মৃত গরুর মাংস বিক্রির প্রাথমিক সত্যতা পাওয়া না গেলেও জবাই এর পূর্বে ভেটেরিনারি কর্মকর্তা কর্তৃক পরীক্ষা ও প্রত্যয়ন না নেয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয় সংশ্লিষ্টদের।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় গরুর মাংসের দোকানে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬