ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কসবায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা কুষ্টিয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে শ্রমিক হত্যা, ৪ জনের যাবজ্জীবন কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর সংহ‌তিপত্র কক্সবাজারে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে জেলা পুলিশের দুঃসাহসিক অভিযান দালালবিহীন কনস্টেবল নিয়োগে ঠাকুরগাঁও জেলা পুলিশি সতর্কতা মুরাদনগরের জিলানী সৌদি আরবে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি। বগুড়ার শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় : কৃষিমন্ত্রী হরমুজের দায়িত্বে থাকা নৌ-কমান্ডার তাঙসিরির নিহতের তথ্য স্বীকার করল ইরান

সখিপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজ রেদওয়ান (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার ঢাকা সড়কের প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রেদওয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর বাবার মোটরসাইকেল নিয়ে বোয়ালী সখিপুর ফিলিং স্টেশন থেকে পেট্রোল আনতে যান রেদওয়ান। বাড়ি ফেরার পথে গোড়াই-সখিপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ট্রাক বা ভারী যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা লেগে মাথায় আঘাত পান তিনি, এতে তাঁর মৃত্যু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সখিপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৪:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬