ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গান পাউডার এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫। এর মাধ্যমে নাশকতার একটি বড় পরিকল্পনা বানচাল করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিবগঞ্জ থানাধীন ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের খোখানিপাড়া গ্রামে ৪নং বেড়িবাঁধের পাশে একটি আম বাগানে সন্দেহজনক ব্যাগ পড়ে আছে।
এই তথ্যের ভিত্তিতে ২৯ মার্চ দিবাগত রাত ১১:০০ ঘটিকায় ওই স্থানে অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত আলামত:
অভিযানকালে জনৈক মোঃ হযরত মাস্টারের আম বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত সরঞ্জামসমূহ উদ্ধার করা হয়: গান পাউডার: ৪টি পলিথিনে রাখা মোট ০৯.১৫০ কেজি (নয় কেজি একশত পঞ্চাশ গ্রাম) গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ।
 লোহার পেরেক: ৪০০ গ্রাম কাঁচের টুকরো: ১.২০০ কেজি (৩০টি ছোট-বড় টুকরো)। কৌটা ও টেপ: ১০টি টিনের কৌটা এবং ১৫টি লাল রঙের কসটেপ। অন্যান্য: ৫টি প্লাস্টিকের গ্যাস লাইটার।
র‍্যাব জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তাদের এই অভিযান পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা বড় ধরনের কোনো নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও সরঞ্জাম ওই স্থানে মজুত করে রেখেছিল। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত গান পাউডার ও সরঞ্জামাদি আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র‍্যাবের তদন্ত অব্যাহত রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫

আপডেট সময় ০১:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬