ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! তার চোর’ আনোয়ার! যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডের আড়ালে কোটি টাকার কারসাজি, সংসদে শব্দ বিভ্রাটে ফাঁস হলো অন্ধকার রহস্য রেলওয়েতে নাবিল সিন্ডিকেট এখনো দৃশ্যমান, নীরব রেল প্রশাসন গণপূর্তে ‘চার জনে’র বদলি বাণিজ্য সিন্ডিকেট, ভাঙতে চান মন্ত্রী-প্রতিমন্ত্রী বন বিভাগের দুর্নীতির নেপথ্যে বন সংরক্ষক ও ডিএফও সিন্ডিকেট বদলি ও টেন্ডার বাণিজ্যসহ আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানের বিরুদ্ধে খাদ্য কর্মকর্তা আদমের বিরুদ্ধে নানা অভিযোগ কাস্টমস কমিশনার ‘ঘুষ’ নেন ডলারে, অনুসন্ধানে দুদক সাতক্ষীরা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গোদাগাড়ীতে কাফনের কাপড় বেধে মানববন্ধন 

রাজশাহীর গোদাগাড়ীতে কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ ।
গোদাগাড়ী পৌরসদরের ডাইংপাড়া মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাহবুবর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, সামাজিক সংগঠন ‘সমাজ ও মানবকল্যাণ’-এর মহাসচিব নুরে আলম ওয়াহিদ, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, নেসকো (NESCO) কর্তৃক জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের দাবি, প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে তিনগুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায্য।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, মিটারে টাকা রিচার্জ করার পরও অস্বাভাবিকভাবে বেশি অর্থ কেটে নেওয়া হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কয়েকজন ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা তুলে ধরে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান।
বক্তারা দ্রুত এ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন “আমাদের ন্যায্য দাবি মেনে নিন; নয়তো আমাদের হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন।”  অচিরেই দাবি মেনে না নেওয়া হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার কথাও জানান তারা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়!

গোদাগাড়ীতে কাফনের কাপড় বেধে মানববন্ধন 

আপডেট সময় ০১:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬