ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে : জরুরি পদক্ষেপের দাবি

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অবস্থিত রামপাল সরকারি কলেজ বর্তমানে মারাত্মক নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। কলেজটি মংলা-ঘষিয়াখালী চ্যানেল সংলগ্ন হওয়ায় নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে ইতোমধ্যে কলেজের সীমানা প্রাচীরের একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে নদীর তীরবর্তী এলাকায় ধারাবাহিক ভাঙন অব্যাহত রয়েছে। এতে করে কলেজের প্রাচীরের পাশে থাকা মাটি ধসে পড়ছে এবং ধীরে ধীরে ভাঙন কলেজ মাঠের দিকেও অগ্রসর হচ্ছে। এভাবে ভাঙন চলতে থাকলে অচিরেই কলেজের  মূল প্রাচীর ও খেলার মাঠ নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এ নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা জানান, “প্রতিদিনই প্রাচীরের পাশের অংশ ভেঙে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো কলেজ প্রাচীর এবং একমাত্র মাঠটি হুমকির মুখে পড়বে।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিশেষ করে নদীতীর সংরক্ষণে জিওব্যাগ, ব্লক স্থাপন বা স্থায়ী বাঁধ নির্মাণের মতো কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি। অন্যথায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হারানোর ঝুঁকি থেকে যাবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি – অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে রামপাল সরকারি কলেজকে রক্ষা করা হোক।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে : জরুরি পদক্ষেপের দাবি

আপডেট সময় ০৬:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬