ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী নিহত সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান বিনা অনুমতিতে হাওরের বাঁধ কাটলে আইনি ব্যবস্থা, সতর্ক করল প্রশাসন সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার তাগিদ নেপালের বালিয়াডাঙ্গীতে তেল সংকট: ভিড়ে বাইকের ট্যাংকি হাতে নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার বোরহানউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিভিন্ন স্থানে হামলা – আহত ৩  চরভদ্রাসন বাজারে জ্বালানি তেলের তীব্র সংকট: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক নওগাঁয় মায়ের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহত

শ্রীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে শাহেদা আহমেদ (৫০) নামে এক অধ্যক্ষের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। 

রোববার (২৯ মার্চ) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাঁর স্বামী জসিম উদ্দিন।

এর আগে গত ২৫ মার্চ বুধবার জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে ঈদ ছুটি কাটাতে এসে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিদগ্ধ হন অধ্যক্ষ শাহেদা আহমেদ।

নিহতের স্বজনেরা জানান, ঢাকার অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ পরিবারের সঙ্গে ঈদ ছুটিতে নিজ গ্রামের বাড়িতে এসেছিলেন। গত ২৫ মার্চ বুধবার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে মুহূর্তেই পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি দগ্ধ হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অধ্যক্ষ শাহিদা আহমেদকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল করিম বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ওই ঘটনায় একজন দগ্ধ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার স্বজনেরা। পরে তাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, এ বিষয়ে থানাকে কেউ অবহিত করেনি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী নিহত

শ্রীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

আপডেট সময় ০১:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬