ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

ভাঙ্গায় অটোচালককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই অভিযোগে দেশীয়অস্ত্র সহ ৩ছিনতাইকারী গ্রেফতার 

ফরিদপুর জেলার ভাঙ্গায় অটোরিকশা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জাতীয় জরুরী সেবা ৯৯৯ অভিযোগ দিলে ভাঙ্গা থানা পুলিশ ৩ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে।
আজ শনিবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এর আগে শুক্রবার সকালে অটোচালক সাগর মাতুব্বর মালিগ্রাম থেকে যাত্রী নিয়ে পুলিয়া যাওয়ার পথে শরীলদিয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস রোডে ছিনতাইয়ের কবলে পড়েন।
গ্রেফতারকৃত তিন ছিনতাইকারীরা হলেন- আজিমনগর ইউনিয়নের পুলিয়া গ্রামের মেহেদী আকন্দ (২৪), সলিলদিয়া গ্রামের তামিম মাতুব্বর (২২) এবং একই এলাকার বায়েজিদ তালুকদার (২১)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামের অটোরিকশা চালক সাগর মাতুব্বর শুক্রবার (২৭ মার্চ) সকালে মালিগ্রাম বাসস্ট্যান্ড থেকে পুলিয়া যাওয়ার জন্য যাত্রী তোলেন। এ সময় ছদ্মবেশে তিনজন ছিনতাইকারী যাত্রী সেজে তার অটোরিকশায় ওঠেন। পথিমধ্যে চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া ব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে পৌঁছালে ঐ তিন ছিনতাই চালকের গলায় চাকু ধরে এবং ছোরা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে চালকের কাছ থেকে নগদ ১,২৩০ টাকা এবং প্রায় ৬ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করলে চালক ৯৯৯ কল দিয়ে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তিন ছিনতাইকারী অটো ফেলে পালিয়ে যায় ।
পরে ভুক্তভোগীর ৯৯৯-এ কলের সুত্র ধরে
ভাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। দিন ও রাতভর অভিযান চালিয়ে  মেহেদী আকন্দকে গ্রেফতার করে।  পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে একটি চাকু ও দুটি ছোরা উদ্ধার করা হয়।
এ বিষয় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় শনিবার (২৮ মার্চ) সকালে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের তিনজনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

ভাঙ্গায় অটোচালককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই অভিযোগে দেশীয়অস্ত্র সহ ৩ছিনতাইকারী গ্রেফতার 

আপডেট সময় ০৫:২১:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬