ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত কেন্দ্রীয় ঔষধাগারে অনিয়মের পাহাড়: উপ-পরিচালক ডা. তউহিদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ভাঙ্গায় অটোচালককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই অভিযোগে দেশীয়অস্ত্র সহ ৩ছিনতাইকারী গ্রেফতার  ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেটে জিম্মি রোগীরা নওগাঁয় ফসলি জমিতে গম কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের মানববন্ধন   কাল বৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতি পঞ্চগড়ে। বাবার রেখে যাওয়া হাতিয়ার রামগঞ্জে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার ‘বিদ্বেষ ছড়াচ্ছে ধুরন্ধর টু, যেন ৩ ঘণ্টার আবর্জনা’

নওগাঁয় ফসলি জমিতে গম কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় ফসলি জমি থেকে গম কাটার সময় বজ্রপাতে আশরাফ আলী (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শিহারা ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী উপজেলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। কালবৈশাখীর এই পূর্বাভাসে ভোরেই ঘুম থেকে উঠে ফসলের মাঠে নামেন আশরাফ আলীসহ ৫ কৃষক। ওই সময়ে আকস্মিক বজ্রপাত এসে তাদের ওপর পড়লে ৫ জনই আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশরাফ আলীর মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাঠে গম কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক আশরাফের মৃত্যু হয়েছে। আহত বাকী ৪ জন পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামপাল প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

নওগাঁয় ফসলি জমিতে গম কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৫:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬