ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

ফেরিঘাটে বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে এই উদ্ধার শুরু করেন তারা। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় চতুর্থ দিনের মতো আজ সকাল সাড়ে ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তিনি বলেন, বাসডুবির ঘটনায় একজন নিখোঁজ আছে বলে আমরা জানতে পেরেছি, তবে সেটা নিশ্চিত না। বালিয়াকান্দি থেকে মুক্তা নামের একজন নারী আমাদের ফোন করে জানিয়েছে রিপন নামের তার এক ভাই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে আসে এবং এই সৌহার্দ্য পরিবহন বাসে সে রাজবাড়ী থেকে ঢাকায় যাবে বলে তার বোনকে জানিয়েছিল। এই বাসে তার যাওয়ার সম্ভবনা ছিল।  তিনি আরও বলেন, আমরা ঘাট এলাকায় অবস্থান করছি। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য লাশ ভেসে গিয়েছে কিনা তা দেখতে স্পিডবোট নিয়ে আশপাশের এলাকাগুলো তল্লাশি করছি। আমরা শেষ পর্যন্ত তল্লাশি চালিয়ে যাব। এছাড়া আমরা মাইকিং করছি, যদি এমন কেউ মিসিং থাকে তাহলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা সংশ্লিষ্ট কাউকে জানানোর জন্য বলা হচ্ছে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

ফেরিঘাটে বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান

আপডেট সময় ০২:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬