ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ঈদে বাড়ি ফেরার পথে নারী শিশুসহ নিহত ৩, আহত ৯

পরিবারের জন্য ঈদের নতুন পোশাক আর সামান্য কিছু উপহার নিয়ে বাড়ি ফেরা পথে মুহূর্তের এক বীভৎস শব্দে চুরমার হয়ে গেল সব স্বপ্ন। বাড়ির আঙিনায় ঈদ আনন্দ ভাগাভাগি করার বদলে একটি পরিবারের কাছে পৌঁছে গেল স্বজনের নিথর দেহ।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের ব্যাটারি থেকে আগুনের সুত্রপাত হয়ে নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ৩ যাত্রী নিহত হয়েছেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও ৯ জন। নিহতরা হলেন, শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫), ড্রাইভার রিন্টু (৪৭)। আহতরা হলেন,
শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭), হামিম (৩০)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীভর্তি একটি মাইক্রোবাস গাড়ি (ঢাকা মেট্র চ- ১৯-৩০৪১) ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছানো মাত্রই হঠাৎ বিকট শব্দে ব্যাটারি থেকে আগুনের সুত্রপাত হয়ে নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে। মুহূর্তেই পুরো গাড়িতে দাউদাউ করে আগুন ধরে যায়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল খুবই কম। গাড়ির ভেতরেই পুড়ে প্রাণ হারান ড্রাইভার।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেরপুর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আরো ২জন মারা যায়। এতে মোট ৩জন নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ঈদে বাড়ি ফেরার পথে নারী শিশুসহ নিহত ৩, আহত ৯

আপডেট সময় ০৭:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬