ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

খাল খনন না করলে ভবিষ্যতে বন্যার মাত্রা বাড়বে: মিন্টু

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সময়মতো খাল খনন ও পুনঃখনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বন্যার মাত্রা আরও বৃদ্ধি পাবে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য খাল খনন অত্যন্ত জরুরি।

সোমবার (১৬ মার্চ) সকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। ফলে পানি উত্তোলন কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় কৃষি উৎপাদন ধরে রাখতে এবং সেচ ব্যবস্থা সচল রাখতে খাল খনন অপরিহার্য হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, খালগুলো সংস্কার করে সেগুলোর সঙ্গে নদীর সংযোগ স্থাপন করতে হবে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকে। এতে একদিকে যেমন কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে জলাবদ্ধতা কমে পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে।

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শফিকুল ইসলাম, বিএডিসির উপপ্রধান প্রকৌশলী নুর নবী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম, দাগনভুঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাগনভুঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

খাল খনন না করলে ভবিষ্যতে বন্যার মাত্রা বাড়বে: মিন্টু

আপডেট সময় ০৩:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬