রংপুরে জ্বালানী তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (আজ) রংপুর জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাহার কাছনা এলাকার মেসার্স আরজাহান ফিলিং স্টেশন-এ তেল পরিমাপে অনিয়ম ধরা পড়ে। পরিদর্শনে দেখা যায়, ডিজেল বিক্রয়ের ক্ষেত্রে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার এবং অকটেন বিক্রয়ের ক্ষেত্রে প্রতি ১০ লিটারে ২৪০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এ অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জোয়ার্দার আসিফ ইকবাল। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী তাহাজিবুল ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলমাস মিয়া।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
রংপুরে মেসার্স আরজাহান ফিলিং স্টেশন-এ মোবাইল কোর্টে জরিমানা
-
শহীদুল ইসলাম বিশেষ প্রতিনিধি - আপডেট সময় ০৮:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- ৭৯৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















