ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু টাঙ্গাইলে বিশ্বকাপ দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০ চাঁপাইনবাবগঞ্জে টোল ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াতের দুই এমপি চট্টগ্রামে পাহাড়ধসে মাটিচাপায় কিশোরীর মৃত্যু সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ২৫ বছর চাকরির অভিযোগ, বেবিচকের প্রকৌশলীর শাস্তি শুধু বদলি আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা বন্যার পানিতে যান চলাচল বন্ধ, সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের জোরালো সমর্থন চায় বাংলাদেশ

হরিপুরে নিয়োগ খাতা ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শুক্রবার রাতে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় মামলাটি দায়ের করেন। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি (তদন্ত) মো. শরীফুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কলেজটিতে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলাকালে একদল ব্যক্তি হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা হট্টগোল সৃষ্টি করে পরীক্ষার খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে পুলিশ মামলাটি গ্রহণ করে। মামলায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, তারা কোনো মব তৈরি করতে যাননি। তার দাবি, অবৈধভাবে ও মোটা অঙ্কের নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ছুটির দিনে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছিল। এ কারণে তারা সেখানে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন।
হরিপুর থানার ওসি (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু

হরিপুরে নিয়োগ খাতা ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৭:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬