ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে সোনার দামে বড় পতন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আনোয়ারা সাব-রেজিস্ট্রার অফিসে হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ব্রুনাই শ্রমবাজারে স্থবিরতা, অভিযোগের কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসান ক্যাঙ্গারু পারভেজ এর বোনজামাই মাসুমের থাবা: নাসিকের ৮০ টেন্ডারেই ‘ফেইথ অ্যান্ড ফেয়ার’!

কসবা কল্যাণ সাগরে মাদকবিরোধী অভিযান: নারী-পুরুষসহ গ্রেফতার ২

  • কসবা প্রতিনিধি:
  • আপডেট সময় ১২:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৯৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কল্যাণ সাগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে কসবা থানা পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার কল্যাণ সাগরের উত্তরপাড় এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কসবা থানা পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দোকান তল্লাশি করে ২০ বোতল স্কাপ ও ২০ বোতল বিয়ার জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য অবৈধভাবে বিক্রি ও সংরক্ষণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাদক রাখার অভিযোগে একজন পুরুষ ও একজন নারীসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মিজানুর রহমান (পিতা: মোঃ আনু মিয়া) এবং মোসাম্মৎ রাবেয়া বেগম।
পরে তাদের কসবা থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়দের মতে, এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত চললে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকটাই কমে আসবে। কসবা থানা পুলিশের এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।
এদিকে সচেতন মহল মনে করছেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং তরুণ সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

কসবা কল্যাণ সাগরে মাদকবিরোধী অভিযান: নারী-পুরুষসহ গ্রেফতার ২

আপডেট সময় ১২:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬