ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে রেড ক্রিসেন্টের ইফতার বিতরণ

“ভালোবাসা ও সহমর্মিতায় ভাগ করে নিই রমজানের আনন্দ”— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
আজ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের উদ্যোগে শহরের নয়াগোলা মোড়ে রাস্তার পাশে থাকা রোজাদার ভ্যান চালক, রিকশা চালক ও সাধারণ পথচারীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং এন্ড রিপোর্টিং স্পেশালিস্ট মোঃ জহুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ মাহামুদুর রহমান, যুব প্রধান মোঃ আব্দুল কাদির জিলানী এবং যুব সদস্য মোঃ হাসিবুল ইসলাম তানিম ও আল মাহমুদসহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।

ইফতার বিতরণকালে সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম বলেন, “রমজানের পবিত্রতা ও আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।”

উল্লেখ্য যে, মাসব্যাপী এই ইফতার বিতরণ কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন অসংখ্য নিম্নবিত্ত ও পথচারী রোজাদারের হাতে স্বাস্থ্যসম্মত ইফতার পৌঁছে দিচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দলের কর্মীদের পেটালেন মমতা

চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে রেড ক্রিসেন্টের ইফতার বিতরণ

আপডেট সময় ০৭:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬