ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

২০২৩ সালে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান।
দণ্ডিতরা হলেন- জামালপুর সদরের রশিদুপুর ইউনিয়নের পাকুল্লা এলাকার আজিজুল হকের ছেলে ফারুক হোসেন (২৮) ও আলী আকবরের ছেলে মনছুর আলী (২৫)। (বাকি একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হল না।) রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না; তারা পলাতক রয়েছেন। সাজার পাশাপাশি তিন আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন বিচারক । মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সঙ্গে বেড়াতে যান ওই গৃহবধূ।

সেদিন আসামিরা তার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তাকে দলবেঁধে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ চার জনকে আসাসি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় চার জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিন জনকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে আইনজীবী ফজলুল হক জানান। (তিনিও অপ্রাপ্ত বয়স্ক) তিনি বলেন, “দীঘদিন পর বাদী পক্ষ ন্যায্য বিচার পেয়েছে। আদালতের রায়ে তারা সন্তুষ্ট।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দলের কর্মীদের পেটালেন মমতা

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬