ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় র‍্যাব-৫ এর অভিযান আটক ২  পঞ্চগড়ে ২৬৪-এর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

গোয়াইনঘাটে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। নামজারি, জমাভাগ ও খতিয়ান সংশোধনের মতো নাগরিক সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবি এবং তা না দিলে সেবা প্রদানে গড়িমসির অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের চেয়ারম্যান ইফতেখার আহমেদ হেলাল গত ২৮ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে হেলাল উল্লেখ করেন, সরকারি নির্ধারিত ফি-র বাইরেও সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। ক্ষেত্রবিশেষে নামজারি বা রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে ৪৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কিছু অসাধু দালালদের মাধ্যমে অর্থ লেনদেনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সরাসরি অফিসে যোগাযোগ করলে সেবাগ্রহীতাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করে নানা অজুহাতে সাধারণ মানুষকে ঘোরাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর ফলে ভুক্তভোগী মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ প্রদান করছেন।

গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের পক্ষ থেকে এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভূমি অফিসের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

গোয়াইনঘাটে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ১১:৫৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬