ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

তুরস্কে নতুন রাষ্ট্রদূত আমানুল হক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচারপ্রধান এম আমানুল হককে তুরস্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত মসয়ূদ মান্নানের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কূটনীতিক আমানুল হক বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৮তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০২০ সাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রাচারপ্রধানের দায়িত্ব পালন করছেন।

আমানুল হক ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কাজ করেছেন। আমানুল হক নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তরে উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরে মহাসচিবের উপদেষ্টাসহ বিভিন্ন পদে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী আমানুল হক ফ্রান্স, নেদারল্যান্ডস ও নরওয়ে থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। তিনি দুই সন্তানের জনক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

তুরস্কে নতুন রাষ্ট্রদূত আমানুল হক

আপডেট সময় ০৮:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩