সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

জরিমানা যেনো বালু তোলার লাইসেন্স ৪ লাখ টাকা দণ্ড দিয়ে ছাড়তেই ফের সক্রিয় ড্রেজার সিন্ডিকেট

অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও চরের কৃষি জমির মাটি কেটে নেওয়াসহ পরিবহনের দায়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২ টি লোড ড্রেজার মেশিনসহ ১টি বাল্কহেড আটক করেছে উপজেলা প্রশাসন।

আটককৃত লোড ড্রেজার মেশিনের শ্রমিক ও বল্কহেড এর শ্রমিককে মোট সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করে ড্রেজার মেশিনটি ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর পুনরায় আরার বালু উত্তোলন শুরু করেন।এতে ওই এলাকার বসবাসকারীরা সংক্ষুব্ধ হন।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলা প্রশাসন কতৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় তাদের এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— ড্রেজার সংশ্লিষ্ট বোরহানউদ্দিন উপজেলার জয়া এলাকার নূরনবী সরদারের ছেলে মো. মামুন (২০) ও কুতুবা ৫ নম্বর ওয়ার্ডের রফিজল হাওলাদারের ছেলে মোঃ জাহাঙ্গীর (২৫)। তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও বল্কহেড এর মালিক ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার রশিদ হাওলাদারের ছেলে ইউনূস হাওলাদার (৫৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটককৃত দুটি লোর্ড ড্রেজারের পরিচালকরা হলেন, বোরহানউদ্দিন পৌর-১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ফাইজুল ইসলাম ও কাচিয়া ইউনিয়নের মোঃ মফিজুল ইসলাম। তারা ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন যাবত তেতুলিয়া নদীর হাসের চর ও চরলতিফসহ একাধিক চরের কৃষি জমির মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। ফলে কৃষি জমি ভাঙ্গন দেখা দিয়েছে হুমকির মুখে রয়েছে চরের হাজারো একর কৃষি জমি। এসব ড্রেজার মেশিন একাধিকবার আটক করে কয়েক লাখ টাকার জরিমানা করলেও ফের বালু ও কৃষি জমির মাটি কেটে নিচ্ছে বালু খেকোরা। দুপুরে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হলে বিকালে ফের বালু উত্তোলন শুরু করেছে এসব ড্রেজার মেশিনে।
এবিষয়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিত চন্দ্র দাস জানান ,নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

জরিমানা যেনো বালু তোলার লাইসেন্স ৪ লাখ টাকা দণ্ড দিয়ে ছাড়তেই ফের সক্রিয় ড্রেজার সিন্ডিকেট

আপডেট সময় ০৮:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬